সিলেট শিক্ষা বোর্ড
সিলেট বোর্ডে এসএসসির ফলে বড় ধস, ৫ বছরে সর্বনিম্ন পাসের হার
সিলেট শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার হয়েছে। চলতি বছর সিলেট বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশে। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশীয় পয়েন্ট।